banganews.net

আশঙ্কাকে সত্যি করে সংখ্যাগরিষ্ঠতা পেলেন না বেঞ্জামিন নেতানিয়াহু । ইজরায়েলের নির্বাচনে তাঁর দলের নেতৃত্বে থাকা ব্লক অন্যদের থেকে বেশি আসন পেলেও তা সংখ্যাগরিষ্ঠতার থেকে কম । নির্বাচন কমিটি প্রকাশিত চূড়ান্ত ফলাফল বলছে, বেঞ্জামিনের দল লিকুড পার্টির জোট পেয়েছে 53টি আসন। বিরোধী শিবিরের পক্ষে গিয়েছে 48টি আসন। আরব প্রভাাবিত অংশ পেয়েছে 19টি আসন । কমিটির দেওয়া তথ্য বলছে, মোট ভোটারের 77.9 শতাংশ ভোট দিয়েছেন ।

নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা কমিটির তরফে 4 নভেম্বর প্রেসিডেন্ট আইস্যাক হারজগের কাছে ফলাফলের বিস্তারিত তথ্য় দেওয়া হবে । তার আগে এই কদিন ধরে নির্বাচনের ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে কোনও গোলমাল হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে । 10 তারিখ নতুন সরকারের শপথ নেওয়ার কথা ।কোনও পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার কারা গঠন করবে তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে । আরও একবার ক্ষমতায় ফিরতে মরিয়া নেতানিয়াহু সরকার গঠনের সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ফলাফল প্রকাশিত হতেই ইজরায়েলের জিওনিজিম জেহুত পার্টির প্রধান তথা অর্থমন্ত্রী বেজালেল স্মর্টরিচের সঙ্গে বৈঠক করেন ।এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । প্রকাশিত ফলাফলকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে কথা বলে কোনও একটি পক্ষকে সরকার গঠনের আহ্বান জানাবেন তিনি । সেক্ষেত্রে কোন জোটের নেতা তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কী কী তথ্য দেন তার উপরই নির্ভর করছে পরিস্থিতি । একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার শপথ না নিলে আবারও নির্বাচন হবে মোসাদের দেশে । বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষিত বিরোধী শিবির আবর প্রাভাবিত অংশকে নিয়ে সরকার গঠনের দিকে যাবে না বলে মনে করছেন না রাজনৈতিক মহলের একাংশ । তাঁরা মনে করছেন, ইহুদি অস্মিতার মনোভাবকে প্রাধান্য দেওয়া দল এবং আরব প্রাভাবিত দল একত্রে আসতে পারে ।নির্বাচনে ‘ভোট চুরি’ হয়েছে ! আরব-নেতৃত্বাধীন দলগুলির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আগেই রাজনৈতিক সংঘাত আরও বাড়ান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । তাঁর দাবি, বিদেশি শক্তির মদতে ভোটে প্রভাব খাটানো হয়েছে । এই ঘটনাকে ‘ভূমিকম্পের মতো’ বলে বর্ণনা করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরব দলগুলির সঙ্গে কোনও জোটে যেতে রাজি নয় তাঁর দল ।