November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
জেলা

৪৩টি সাংগঠনিক জেলার মাথায় ভিন রাজ্যের নেতারা

দু’দিন আগেই ভোকাল টনিক দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলার সভাপতিকে নিয়ে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপিত জেপি নাড্ডা। সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলকে হারাতে বুথের শক্তি বাড়াতে হবে। পাশাপাশি, বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার দায়িত্বে ৪৩ জন ভিন রাজ্যের নেতাকে বসানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যে পালাবদল ঘটাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে, সল্টলেকে বিজেপির সদর দপ্তর থেকে সব জেলা সভাপতিকে নির্দেশ দেন নাড্ডা। বিজেপি সূত্রে খবর, সংগঠনকে চাঙা করতে বিজেপিশাসিত রাজ্যের নেতাদেরও কাজে লাগাতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে ভিন রাজ্যের ৪৩ জন মন্ত্রী পদের বা বরিষ্ঠ নেতাদের এক একটি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে। ২৬-এর নির্বাচনের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের পাশাপাশি ভূপেন্দ্র যাদব এবং বিপল্ব দেবকে উড়িয়ে আনা হয়েছে রাজ্যে।তবে এর পাশাপাশি রাজ্য নেতৃত্বের উপরে পুরোপুরি ‘ভরসা’ না করে আরও ৪৩ জন ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বঙ্গে। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘বিজেপিশাসিত রাজ্যগুলিতে বিরোধীদের পর্যদুস্ত করার অভিজ্ঞতা রয়েছে এই নেতাদের। সেই অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।’ অনেকটা শাহের সুরেই এ দিন নাড্ডা বৈঠকে জানান, দেশের সুরক্ষার নিশ্চিত করতে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার প্রয়োজনীয়তা রয়েছে। বৈঠকে উঠে এসেছে অনুপ্রবেশকারী ইস্যুও। SIR-এ সমর্থন জানিয়ে অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করতে হবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।