গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬৭ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯৯ হাজার ২৩ জন। গতকাল পর্যন্ত এই রোগে দেশে মোট ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৮৫০ জন দেশবাসীর টিকাকরণ হয়েছে।