প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা রামবিলাস পাসওয়ান । রাসবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর । বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে হার্ট সার্জারিও হয়েছিল তাঁর । দেশের অন্যতম দলিত নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি । বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । চিরাগ পাসওয়ান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বর্ষীয়ান নেতার মৃত্যুর কথা জানিয়েছেন । লিখেছেন, “বাবা, তুমি এখন আর এই জগতে নেই । কিন্তু আমি জানি, তুমি যেখানেই থাকো, আমার সঙ্গে আছো । তোমাকে মিস করব বাবা… “। এদিকে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন । এবারের বিধানসভা ভোটে বিজেপি ও জেডি(ইউ) আসন সমঝোতায় এলেও একলা চলো নীতি নিয়েছেন চিরাগ পাসওয়ান । সম্প্রতি বিজেপি ও জেডি(ইউ) চিরাগের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেছে । এই পরিস্থিতিতে রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে বড় ধাক্কা খেল বিহারের রাজনীতি ।