শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, গত ৬ মাস ঋণের কিস্তি স্থগিতের যে সুযোগ ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছিল তা আর বাড়ানো সম্ভব নয়।  কারণ তা ভবিষ্যতে ঋণদানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। পাশাপাশি তা অর্থনীতির ওপরের প্রভাব ফেলবে। উল্লেখ্য, করোনা সংক্রমণে দেশের বেহাল অর্থনীতির কথা মাথায় রেখে দুদফায় মোট ৬ মাসের জন্য ঋণের কিস্তি শোধের ওপরে স্থগিতাদেশ দেয় কেন্দ্র। পাশাপাশি  ওই সময় কিস্তি না দিলেও ঋণের সুদের ওপরে যে সুদ দিতে হয় তা দিতে হবে না বলে গত ৩ অক্টোবর ঘোষণা করেছিল কেন্দ্র।