বিজেপির নবান্ন অভিযানে জলকামানে রাসায়নিক ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লকেটের অনুরোধ, তিনি যেন এই মর্মে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেন। উল্লেখ্য নবান্ন অভিযানের দিন বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জলকামানে কোনও রাসায়নিক নয়, ব্যবহৃত হয়েছে হোলির রং।