পিএম কেয়ারস অর্থাৎ জরুরি পরিস্থিতিতে নাগরিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি তহবিলের টাকায় নিম্নমানের ভেন্টিলেটর কেনা হচ্ছে। মোদি সরকার সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে দ্বিধাবোধ করছে না। এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।কংগ্রেসের অভিযোগ, সরকার যে পরিমাণ ভেন্টিলেটর কেনার দাবি করছিল, তার বেশিরভাগই এখনও কেনা হয়ে ওঠেনি। পাশাপাশি যেগুলো কেনা হয়েছে, সেগুলোও নিম্নমানের। রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খোদ রাহুল গান্ধী দাবি করেছেন, পিএম কেয়ারস তহবিল ব্যবহারে কেন্দ্রের অস্বচ্ছতা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তিনি বলছেন,”সরকার পিএম কেয়ারস-এর মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত করেছে। এক, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। দুই সাধারণ মানুষের টাকাই নিম্নমানের চিকিৎসা সামগ্রী কেনা হচ্ছে।”
‘পিএম কেয়ারস ফান্ড’-এর টাকায় কেনা হচ্ছে নিম্নমানের ভেন্টিলেটর’, অভিযোগ রাহুলের
Byবঙ্গনিউজ
Jul 6, 2020
