banganews.net

লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ৷ রবিবার সকালে বিহারের ভোজপুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এদিন ভোর 4টের দিকে বিহারের আরা রেল স্টেশনে 15483 নং আলিপুরদুয়ার জংশন-দিল্লি মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় । আরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আগত ট্রেনটি দিল্লির দিকে যাচ্ছিল ।

ট্রেন চলার সময় একটি সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি দিল্লির পরিবর্তে সাসারাম লাইনে চলে যায় । ভুল লাইন পার হওয়ার পর, ট্রেনটি স্টেশন থেকে প্রায় 200 মিটার দূরে আপ লাইনে লাইনচ্যুত হয় । দুর্ঘটনার খবর পেয়ে দানাপুর রেলওয়ে বিভাগের ডিআরএম বিনোদ কুমার আরা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছন । দানাপুর রেলওয়ে বিভাগের সিনিয়র রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অফিসাররা তাঁর সঙ্গে ছিলেন এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন । এক আধিকারিকের মতে, কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি । সরস্বতী চন্দ্র, চিফ পাবলিক রিলেশনস অফিসার, পূর্ব মধ্য রেলওয়ে (হাজিপুর), “এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি । জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত কোচগুলোর চাকা পুনরায় লাগানোর কাজ চলছে । আগামী এক ঘণ্টার মধ্যে আপ লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে ।” তবে মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে দিল্লি-হাওড়া প্রধান রেলপথে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে