কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানদের মেয়াদ বাড়ানোর কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷ ইতিমধ্যেই এনিয়ে একটি পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ ৷ অভিযোগ, কেন্দ্রীয় অধ্যাদেশ সংবিধানের সমতা রক্ষার নীতিকে লঙ্ঘন করছে ৷ সিবিআই এবং ইডি’র প্রধানদের দুই বছরের মেয়াদ ছিল যা এখন পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে । দুই বছরের মেয়াদ পূর্ণ করার পর তাঁদের মেয়াদ এক বছর করে তিনবার বৃদ্ধি হতে পারে ৷ বুধবার ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার কথা ছিল ৷ গত বছরই তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তা এক বছর বাড়ানো হয়েছিল । চলতি সপ্তাহের শুরুতে দুই তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ানো হয় ৷ দিল্লি স্পে (২০০৩) অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয় ৷ তাই আইন সংশোধনের জন্য ওই অধ্যাদেশ জারি করে কেন্দ্র ৷ মহুয়া তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ সাংসদের অভিযোগ, কেন্দ্রের এই অধ্যাদেশগুলি সিবিআই এবং ইডির স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে আক্রমণ করে ৷ পিটিশনে বলা হয়েছে, কেন্দ্রের জারি করা অধ্যাদেশগুলি সংবিধানের সমতা রক্ষার নীতি লঙ্ঘন করে ৷ পাশাপাশি সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচারের নীতিও উলঙ্ঘিত হয় ৷
My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021
My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021

