November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

আইপ্যাকে ইডি হানার পরই রণংদেহী তৃণমূল সুপ্রিমো, প্রতিবাদে শুক্রবার নামছেন রাজপথে, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

শুক্রবার যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করেই এই প্রতিবাদ। যাদবপুর ৮বি থেকে শুরু হয়ে যাদবপুর থানা, যাদবপুর থানা থেকে প্রিন্স আনোয়ার শা রোড ধরে টিপু সুলতান মসজিদ হয়ে তারপর টিপু সুলতান মসজিদ থেকে রাসবিহারী মোড় ও হাজরা মোড় যাবে এই মিছিল। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। তল্লাশি অভিযান চালানো হয় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। ইডির তল্লাশির মধ্যেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা। সেখান থেকে বেরিয়ে সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। হাতে ফাইল এবং ল্যাপটপ নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়। আইপ্যাকের অফিসে ঢুকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেন, “তোমরা সব চুরি করতে এসেছ। এটা কী ধরনের অভিযান? আমার এখানে অনেক নথি রয়েছে সেগুলি তোমরা নিতেই এসেছ।” শেক্সপিয়র সরণী এলাকার লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে এদিন প্রথমে প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি ৷ মূল ফটকটি বন্ধ ছিল। ভিতরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের অফিসারদেরও। ইডি সূত্রে খবর, ওই আবাসনের থার্ড ফ্লোরে থাকেন প্রতীক। তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি-র আধিকারিকেরা।