দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ভোট-কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের আচমকা বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। এই বৈঠক এমন সময়ে হল, যখন তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার ভবিষ্যত সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় নৈশভোজে নীতীশের সঙ্গে প্রশান্তর কথাবার্তা হয়। যদিও এর পিছনে রাজনীতির কোনও সংযোগ নেই বলেই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমার ৷ সংবাদসংস্থার কাছে এই নিয়ে পালটা প্রশ্ন করেছেন নীতীশ ৷ তাঁর প্রশ্ন, ‘‘প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর সম্পর্ক কি আজকের ?’’ তার পরই তিনি বলেন, ‘‘এই বৈঠকের নেপথ্যে বিশেষ কোনও কারণ নেই ৷’’ উল্লেখ্য, এর আগে জেডিইউ দলে ছিলেন প্রশান্ত কিশোর। পরে দলের সঙ্গে তাঁর সম্পর্ক বিচ্ছেদ হয়।