November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এবার বিরাট নিয়ম বদল!

উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে নয়া ব্যবস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছে সংসদ। এবার শুধু স্পর্শকাতর নয়, রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর বসাবে সংসদ। যাতে মোবাইল বা কোন ইলেকট্রিক কমিউনিকেশন ডিভাইস নিয়ে কেউ যেন ঢুকতে না পারে। উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া সাংসদ। স্রেফ বার কোড, কিউআর কোডে আস্থা বা পরীক্ষাকেন্দ্র মেটাল ডিটেক্টর নয়, প্রশ্নপত্রের প্যাকেট এবার খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই! জানালেন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য। সংসদ-চেয়ারম্যান জানিয়েছেন, ‘প্রশ্নপত্র যখন পরীক্ষাকেন্দ্র পৌঁছচ্ছে,  তখন শর্টিং বলে একটা ধাপ থাকে। সেই ধাপটাকে আমরা পুরোপুরি বাদ দিয়েছি, যাতে পরীক্ষা স্বচ্ছতা আরও বেশি বজায় রাখা যায়। প্রশ্নপত্র মেলানো ধাপটি থাকছে না। আগে Venue সুপারভাইসারের ঘরে গিয়ে প্রশ্নপত্র পৌঁছাত, সেখানে প্যাকেট খোলা হত। ১০টার সময়ে পরীক্ষা শুরু। ৯-সওয়া ৯টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যেত। তখন কিন্তু প্যাকেট খুলে রাখা হত। তখন ফাঁস হওয়ার সুযোগ থাকে।  এবার প্রশ্নপত্র খোলা হবে না। একদম প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো ক্লাসরুমে মানে পরীক্ষার হলে চলে যাবে। এবং একদম হলে দিয়ে পরীক্ষার্থীদের সামনে প্যাকেট খোলা হবে। এদিকে উচ্চ পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে অ্যাডমিট কার্ডে নয়া তথ্য যোগ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে পরীক্ষাকেন্দ্রে নামও। সংসদের তরফে জানানো হয়েছে,  প্রতি বছর পরীক্ষার প্রথম দিনে দেখা যায় পরীক্ষার্থীর যেখানে সিট পড়েছে সেখানে না গিয়ে অন্য কোথাও গিয়ে হাজির হন। অনেক ক্ষেত্রে আবার পরীক্ষার্থী নিজেই চলে যায় ভুল পরীক্ষাকেন্দ্রে। ‘ উল্লেখ্য, ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে  ৩ মার্চ। চলবে  ১৮ মার্চ পর্যন্ত। সংসদের চেয়ারম্যানের বলেন, ‘সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে, সেটা কিন্তু উত্তমাধ্যমিকের সমতুল পরীক্ষা। আবার এর পরবর্তী মার্চে আবার হবে। বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এটা নতুন ব্যবস্থা। মার্চের পরীক্ষা নিউ সিস্টেমের শেষ পরীক্ষা। এটা অত্যন্ত সুষ্টু ও সুচারুভাবে সম্পন্ন করার বার্তা দেওয়া হয়েছে’।