ব্যাড ব্যাংক নিয়ে এদিন বড়সড় ঘোষণা করে দল কেন্দ্রীয় সরকার। এদিন দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান ‘ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কম্পানি’ গড়ছে তাঁর মন্ত্রক। কারণ এই ‘ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কম্পানি’ বা ব্যাড ব্যাঙ্ক নিয়ে এদিন কেন্দ্রিয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সীতারমন জানান যে ৩০ হাজার ৬০০ হাজার কোটি টাকার গ্যারান্টি স্কিম এই ব্যাডব্যাঙ্কের জন্য অনুমোদন করা হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে নির্মলা জানান, ৩০ হাজার ৬০০ কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি রিসিপ্ট ন্যাশনাল অ্যাসেট রিকন্স্ট্রাকশান কম্পানি লিমিটেড ইস্যু করতে পারবে। জানা গিয়েছে, ঋণ উদ্ধার, ব্যবস্থাপনা এবং সম্পদ পুনর্গঠনের উদ্দেশে এই উদ্যোগ। চলতি বছর বাজেটেই এই ব্যাড ব্যাঙ্ক তৈরি প্রস্তাব দেওয়া ছিল। অর্থ মন্ত্রক সুত্রে খবর, অনাদায়ী ঋণের পরিমাণ ২ লক্ষ কোটি টাকার বেশি। এনএআরসিএল ব্যবস্থার মাধ্যমে সেই অনাদায়ী ঋণের বড় অংশ উদ্ধার হবে। পাশাপাশি পরিষ্কার হবে ব্যাঙ্কের হিসেবের খাতা। বাণিজ্যিক ব্যাঙ্কগুলোই এই ব্যাড ব্যাঙ্ক পরিচালনা করবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাতে থাকবে ৫১% অংশীদারিত্ব, বাকি শতাংশ বহন করবে বেসরকারি ব্যাঙ্ক।জানা গিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশনের প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক।