বিধানসভার অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছেন পদ্ম প্রার্থীরা। আর এই আবহেই এবার পানিহাটিতে তৃণমূলের কার্যালয় দখল করে নিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। আর এর মাঝেই ব্যারাকপুরে কাউন্টিং সেন্টারের সামনে বেধড়ক মার খেলেন নোয়াপাড়ার তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভোটে গেরুয়া শিবিরের উত্থানের খবর সামনে আসতেই দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আবির খেলার ছবি সামনে আসতে শুরু করে। পানিহাটি কাউন্টিং সেন্টারের বাইরে বিজেপির আবির খেলার ছবি দেখা যায়। পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় দখল করে তাতে দলীয় পতাকা লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা।