আজ ফের দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের ৷ তেল কোম্পানিগুলি আজ ফের ৩৪ পয়সা থেকে ৩৫ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে ৷ এ নিয়ে শুধুমাত্র অক্টোবরে পেট্রলের দাম ৪ টাকা ১০ পয়সা এবং ডিজেলের দাম ৪টাকা ৩৫ পয়সা বৃদ্ধি পেল ৷

দিল্লিতে পেট্রোলের দাম হল ১০৫.৮৪ টাকা/লিটার আর ডিজেলের দাম ৯৪.৫৭ টাকা/লিটার ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১১১.৭৭ টাকা/লিটার আর ডিজেলের দাম ১০২.৫২ টাকা ৷

একনজরে দেখে নিন দেশের ৪টি মেট্রো শহরে জ্বালানির দাম

পেট্রোলের দাম

দিল্লি – 105.84 টাকা/লিটার

মুম্বই – ১১১.৭৭ টাকা/লিটার

কলকাতা – ১০৬.৪৫ টাকা/লিটার

চেন্নাই – ১০৩.০৫ টাকা/লিটার

ডিজেলের দাম

দিল্লি – ৯৪.৫৭ টাকা /লিটার

মুম্বই – ১০২.৫২ টাকা /লিটার

কলকাতা – ৯৭.৮৮ টাকা/লিটার

চেন্নাই – ৯৪.৮২ টাকা /লিটার