নবান্ন অভিযানে ‘আক্রান্ত’ হয়ে হাসপাতালে ভর্তি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাই মাঝপথেই কর্মসূচি ছেড়ে হাসপাতালে যেতে হয়। ইতিমধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ইমেল পেয়েছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতা ছাত্রীর মা-বাবা ৷ শনিবার জানা গেল শুধু নির্যাতিতার মা-বাবাকেই নয়, রাজ্য সরকারকেও এই নিয়ে ইমেল করেছেন দেশের রাষ্ট্রপতি ৷ গত বুধবার, ১৩ অগাস্ট রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার পন্থকে ইমেল পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই ইমেলে তিনি জানতে চেয়েছেন যে গত ৯ অগাস্ট নির্যাতিতার মায়ের উপর হামলার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ৷ এরপরই গত ১৩ অগস্ট রাষ্ট্রপতির তরফে নির্যাতিতার মা-বাবাকে ইমেল করা হয় । জানানো হয় যে রাষ্ট্রপতির আপ্ত সহায়ক যোগাযোগ করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে । সেই ইমেল পেয়ে মেয়ের উপর হওয়া অত্যাচার থেকে সুবিচার পাবেন বলে আশা আরও বৃদ্ধি হয় নির্যাতিতার মা-বাবার । শুক্রবার নির্যাতিতা ছাত্রীর বাবা বলেছিলেন, “রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভালো খবর পেয়েছি । রাষ্ট্রপতি বলেছেন, তাঁর আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন । আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন । এখন একটু হলেও আশা জাগছে । তাঁরা আমাদের সহযোগিতা করলেও ন্যায়বিচার পেতে সুবিধা হবে আমাদের ৷” এবার রাজ্য সরকারের কাছেও এল ইমেল । এখন দেখার এই নিয়ে রাজ্যের তরফে রাষ্ট্রপতি কে কী উত্তর দেওয়া হয় ।
নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত আরজি করের নির্যাতিতার মা, মুখ্যসচিবকে চিঠি রাষ্ট্রপতির
Byবঙ্গনিউজ
Aug 16, 2025
