কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর পর এবার আপের রাঘব চাড্ডা। রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন আম আদমি পার্টির সাংসদ । আজ শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন। আর এদিনেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ‘জালিয়াতির’ অভিযোগ তুলে রাঘবকে সাসপেন্ড করেছেন। জানিয়েছেন, কাউন্সিলের বিশেষাধিকার কমিটির রিপোর্ট না পাওয়া অবধি রাঘবের সাসপেনশন জারি থাকবে। উল্লেখ্য, গতকালই লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।