বৃহস্পতিবার বিধানসভায় এসে মনোনয়ন জমা দেন তৃণমূল (TMC) মনোনীত প্রার্থী রাজীব কুমার (Rajeev Kumar), মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy), কোয়েল মল্লিক (Koyel Mallick) ও বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং বিজেপির মনোনীত রাহুল সিনহা (Rahul Sinha)। রাজ্যসভা নির্বাচনে আজ এ-রাজ্যে মনোনয়নের শেষ দিন। বিধায়কদের সংখ্যার নিরিখে ৪টি আসনে তৃণমূল এবং ১টিতে বিজেপির জয় নিশ্চিত। এদিন কোয়েল মল্লিক বলেন, ‘দারুণ অভিজ্ঞতা, এখন তো যাত্রা শুরু হল। খুব ভাল লাগছে। আমার কেরিয়ারের তো প্রায় ২২ বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদেই হয়েছে। এখন আমি এটাই প্রার্থনা করব, যেনও সবার আশীর্বাদ সঙ্গে থাকে।’ পরদিকে,  মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রাজীব কুমার। এটা অবশ্যই একটা বড় দায়িত্ব।’  মেনকা মনোনয়ন জমা দেওয়ার পরে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। তিনি বলেন, ‘এটা অনেক বড় সম্মানের। একজন আইনজীবী, একজন কনস্টিটিউশনাল ল’ইয়ার হিসেবে আমি কৃতজ্ঞ যে সংসদের উচ্চকক্ষে কাজের সুযোগ পাব। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে জানান, তিনি সংবিধান মেনে কাজ করার পক্ষে। সে সংসদ হোক বা আদালত। পাশাপাশি এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি বলেন, খুবই ভাল লাগছে যে, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবো। এবং বাংলার মানুষের কথা, দেশবাসীর কথা, সমস্যার কথা, রাজ্যসভাতে তুলব।