দিল্লির বাসভবনে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মরদেহ । তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । রামবিলাসকে শ্রদ্ধা জানিয়ে আজ রাষ্ট্রপতিভবন এবং সংসদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে । কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তথা লোক জনশক্তি দলের নেতা ছিলেন রামবিলাস পাসওয়ান । গতকাল দিল্লির AIIMS-এ তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল ৭৪ বছর । তাঁর ছেলে মৃত্যুর খবর জানান । বিগত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই নেতা । সম্প্রতি দিল্লির এক হাসপাতালে হার্ট সার্জারিও হয়েছিল তাঁর ।