November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যান পিষে দিল ১১জন পথচারীকে, মৃত ৫, আহত ৬

বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পিষে দিল ১১ জন পথচারীকে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের । আহত হয়েছেন ছ’জন পথচারী । তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বিহারের পূর্ণিয়া জেলার ধামদহ থানার ঢাকওয়া গ্রামে । ঘাতক গাড়ি-সহ চালককে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোকওয়া গ্রামের পঞ্চায়েত ভবনের কাছে রাস্তার ধারে লোকেরা দাঁড়িয়ে ছিলেন ৷ তখন দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন পথচারীকে পিষে দিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন ছ’জন । স্থানীয় লোকজনের কথায়, চালক মদ্যপান করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ যার কারণে তাঁরা গাড়িটিকে থামানোর সাহস পাইনি । এর ফলে এই দুর্ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ঢোকওয়া গ্রামের জ্যোতিষ ঠাকুর (৫০ বছর), যুক্তা দেবী (৪৫ বছর), অমরদীপ (৬ বছর), অখিলেশ (১১ বছর) এবং মনীষা (১১ বছর) ৷ আহতদের মধ্যে রয়েছেন রাজেশ মুনি, অভিনন্দন মুনি, শালু কুমার, পুনম দেবী, টুইঙ্কল কুমারী এবং নিক্কি দেবী ।