এবার রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার শুভ্রা কুণ্ডু । রোজভ্যালি কর্ণধারের গৌতম কুণ্ডুর স্ত্রীকে আজ মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে । সিবিআইয়ের আধিকারিক সূত্রে খবর, প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার তছরূপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ও দু’টি কমপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে । তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হতে পারে ।

