লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি ফের সামান্য উত্তপ্ত হয়ে উঠেছে, এমনটাই জানালেন সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সেনা তৎপর রয়েছে বলেই জানিয়েছেন তিনি। এই কাজের জন্য লাদাখে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে আরও জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি সামান্য চিন্তার । বিষয়টি নিয়ে আমরা নিরন্তর পর্যালোচনা করছি । আমরা আগাম সতর্কতামূলক পদক্ষেপও করেছি ।