এবার উপত্যকার রেলপথে শুরু হল বিদ্যুতায়নের কাজ। সোমবার এই উপলক্ষে এটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের বুধগাম বারামুলা সেকশনে চলছে বৈদ্যুতিন ট্রেনের ট্রায়াল রান, যেটি সফলও হয়েছে।