সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন। আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ৮ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সিদ্ধান্তু একেবারেই অনৈতিক। অবিলম্বে বালিত করা হোক এই নির্বাচন। সুপ্রিম কোর্টে বুধবার সেই আইনজীবীর আবেদন খারিজ করে দেয়। এমনকী জয় শ্রীরাম স্লোগান ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছিল সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।