সাধারণতন্ত্র দিবসে রাফাল যুদ্ধবিমানের কৌশল দেখেছে দেশ। এবার ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে বুধবার ফ্রান্স থেকে আরও তিনটি রাফাল এসে পৌঁছল দেশে। গতকাল ফ্রান্সের একটি বায়ুসেনাঘাঁটি থেকে উড়ান শুরু করে রাফাল বিমানগুলি। প্রায় ৭ হাজার কিলোমিটারের এই সফরে মাঝ আকাশে রাফালগুলিতে জ্বালানি ভরে দেয় সংযুক্ত আরব আমিরশাহীর বায়ুসেনার ট্যাঙ্কার বিমান। টানা ৮ ঘন্টার উড়ান শেষে ভারতে এসে পৌঁছায় যুদ্ধবিমানগুলি।