ভারতের নির্বাচন কমিশনারের পদে বসলেন প্রাক্তন অর্থসচিব রাজীব কুমার। শুক্রবার রাতে আইন মন্ত্রক এক নির্দেশিকায় একথা জানিয়েছে। বর্তমান নির্বাচন কমিশনার অশোক লাভাসা ৩১ আগস্ট তাঁর পদ ছাড়বেন, তারপরই দায়িত্ব গ্রহণ করবেন রাজীব কুমার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন লাভাসা। বুধবারই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

