উচ্চতা বেড়েছে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের। যৌথ ভাবে ঘোষণা করলো নেপাল ও চীন। এইমুহূর্তে দুই দেশের দাবি অনুযায়ী মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা ৮,৮৪৮ মিটার ৮৬ সেন্টিমিটার। ২০১৫-র ভূমিকম্পের পর নেপাল সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ভূমিকম্পের তীব্রতা ব্যাপক আকার নেওয়ার ফলে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। যার জেরে সম্ভবত এভারেস্টের উচ্চতা বেড়েছে। ওদিকে ২০১৯ সালে নেপাল সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট জি জিনফিং নতুন করে এভারেস্ট মাপার ব্যাপারটি পাকা করে আসে। এরপর এই দুই দেশ যৌথভাবে এভারেস্টের উচ্চতাও মাপে। যার পর এদিন এভারেস্টের এই নতুন উচ্চতা প্রকাশ করা হল। প্রসঙ্গত, এর আগে একাধিকবার এভারেস্টের সঠিক উচ্চতা নিয়ে মতভেদ হয়েছিল নেপাল ও চীনের মধ্যে।

