গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৬,৫৩৫ জন। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন। তাঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৮০ হাজার ৭২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৪৯১ জন এবং প্রাণ গিয়েছে ৪,১৬৭ জনের।

