গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮৯৫ জন রোগীর। ফলে এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ১৬১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩ হাজার ৭০ হাজার ৪৬৯ জন। অন্যদিকে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ৪ হাজার ৫২৮ জন করোনা রোগী। এপর্যন্ত দেশে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন মোট ৬৪ লক্ষ ৫৩ হাজার ৭৮০ জন। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

