নয়াদিল্লিঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মরিশাসের পোর্ট লুইয়ে আজ মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাউথের সঙ্গে যৌথভাবে সুপ্রিম কোর্টের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে, উন্নয়নের অংশীদারিত্বের নামে দেশগুলি নির্ভরশীল অংশীদারিত্বে বাধ্য হয়েছে ৷ এরফলে ঔপনিবেশিক ও সাম্রাজ্য শাসনের তৈরি হয়েছে ৷