দ্বিমুখী চাপের জেরেই সম্ভবত পদত্যাগ করতে চলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি! চিনের সঙ্গে হাত মিলিয়ে পরের পর ভারত-বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে রীতিমত নাজেহাল নেপালের প্রধানমন্ত্রী। তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তাঁর দলের শীর্ষ নেতারাই। ভারতের তিনটি এলাকা নেপালের মানচিত্রে ঢুকিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন অলি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে ধ্বংস করার জন্য অলিকে রীতিমতো দোষারোপ করছেন নেপালের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। যার জেরে কি এই ইস্তফা? জল্পনা তুঙ্গে।

