লেহ-এর সেনা হাসপাতালে গিয়ে গালওয়ানের সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহত জওয়ানদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে তিনি বললেন, গোটা বিশ্ব তাঁদের সাহসিকতা নিয়ে আলোচনা করছে। সেনা হাসপাতালে দাঁড়িয়ে আহত জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সাহসিকতা নিয়ে গোটা বিশ্বে চর্চা চলছে। আপনারা গোটা দেশের কাছে অনুপ্রেরণা। আমরা আশা করি আমাদের দেশ আত্মনির্ভর হয়ে উঠবে এবং কখনও কারও সামনে মাথা নত করবে না। যে মায়েরা আপনাদের মতো বীর সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই।’