ইউপিএসসি-র সিভিল সার্ভিস(প্রিলিমিনারি) পরীক্ষা স্থগিত হচ্ছে না। পরীক্ষা হবে ৪ অক্টোবরই। বুধবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটি আবেদন খারিজ করে দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণের ভয় ও দেশের একাধিক জায়গায় প্রবল বন্যার কথা তুলে ধরে ইউপিএসসি-র প্রিলিম পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে।