২০১৭-এর নির্বাচনে ৬০ আসনের মণিপুর বিধানসভায় ২৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হয় কংগ্রেস। ২১টি আসন পায় বিজেপি। এনপিপি ও এনপিএফ পায় চারটি করে আসন। এছাড়া এলজেপি ও তৃণমূল ও নির্দল একটি করে আসন পায়। এদের সমর্থনে মুখ্যমন্ত্রী হন বিজেপির বীরেন সিং। কিন্ত এদিন সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে এনপিপি। এক নির্দল ও তৃণমূল সদস্যও সমর্থন প্রত্যাহারের করেছে। পাশাপাশি ইস্তফা দিয়েছেন তিন বিজেপি বিধায়কও। এরা সমর্থন দিচ্ছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইবোবি সিংকে। পরিস্থিতি যা তাতে মণিপুরের বিজেপি সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা।  সম্ভবত আজই সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যাবে কংগ্রেস।