November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

দলের হার্ডডিস্ক-নথি লুটের চেষ্টা বিজেপির! আইপ্যাকে ইডি হানা নিয়ে আদালতে তৃণমূল

আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করা হয়েছে শাসক শিবিরের তরফে। আবেদনে তৃণমূলের দাবি, আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা সংস্থা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আইপ্যাকের কাছে দলের নানা তথ্য, নথি ছিল। বিজেপি ইডিকে কাজে লাগিয়ে সেসব লুটের চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সূত্রের খবর, মামলার অনুমতি মিলেছে। শুক্রবার শুনানির সম্ভাবনা। ইডি অভিযান নিয়ে এখনও পর্যন্ত মোট তিনটি মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। সব কটি মামলার শুনানি হতে পারে শুক্রবার। ২০২০ সালে দিল্লির ইডি দপ্তরে দায়ের হওয়া কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার সকালে দেশের মোট ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে ছিল কলকাতার ৬টি স্থান। তবে শোরগোল পড়ে যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের অফিসে ইডি তল্লাশি নিয়ে। খবর পেয়ে দুপুর ১২টা নাগাদ প্রতীকের বাড়িতে পৌঁছন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সবুজ রংয়ের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন। পরে তিনি সল্টলেকের অফিসে গিয়েও কিছু নথি নেন। প্রায় চারঘণ্টা সেখানেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।