আজ জম্মু-কাশ্মীর সফরে ইউরোপ ও আফ্রিকার রাষ্ট্রদূতরা। উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তাঁরা। কেন্দ্রশাসিত এই এলাকাটিতে মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে তা খতিয়ে দেখবে প্রতিনিধিরা। বিদেশি এই রাষ্ট্রদূতদের সফর ঘিরে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

