রাশিয়ার এক কনসার্টে হামলা চালায় জঙ্গিরা । ব্যাপক গুলি চালার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, চিৎকার করে কনসার্টের দর্শকরা জরুরী প্রস্থানের দিকে ছুটে আসেন। তখন, আগুনের কারণে কনসার্ট হলের ছাদও ধসে পড়ে। জানা গেছে মস্কোর ওই কনসার্ট হলে কনসার্টের দর্শকদের উপর গুলি চালানোর জন্য চার বন্দুকধারী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১৫। রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা বলেছে যে কিছু অপরাধী রাশিয়া-ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে গিয়েছিল। পাশাপাশি এই হামলার সঙ্গে ইউক্রেনের যোগ আছে বলে মনে করা হচ্ছে।
Moscow Terror Attack : রাশিয়ার কনসার্টে জঙ্গিরা হামলা, মৃত ১১৫, গ্রেফতার ১১
Byবঙ্গনিউজ
Mar 23, 2024
