কর্ণাটকে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল কান্নুর-বেঙ্গালুরু এক্সপ্রেস। লাইনচ্যুত ট্রেনের পাঁচটি বগি। জানা গিয়েছে, চলন্ত ট্রেনের উপর ভারী ভারী পাথরের চাঁই ধসে পড়ে। শুক্রবার ভোর ৩টে ৫০ নাগাদ টপ্পুরু-শিবাদি পাহাড়ি এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে ট্রেনের যাত্রীরা সুরক্ষিত আছেন।