ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাংক। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, ‘রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাংক আগামী দিনে ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে।’ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসে। তার পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।