হক জাফর ইমাম, মালদাঃ গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে মালদা জেলা জুড়েও উদযাপন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়ান দিবস। এই মর্মে বৃহস্পতিবার মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এদিন সকালে রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ।তারপর পৌরসভার অন্যান্য কাউন্সিলররা একে একে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *