লকডাউন পরবর্তী ভরতের অর্থনীতি কী ভাবে চলবে এখন থেকেই তার পরিকল্পনা নেওয়া উচিত বলে মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। লকডাউন খুললেও কবে বাজার আবার চাঙ্গা হবে জানে না কেউই। এই সংকটকে গত কয়েক দশকের সবচেয়ে ব়ড়় চ্যালেঞ্জ বলে উল্লেখ করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তাঁর অনুমান, শুধু করোনার কারণেই চাকরি যেতে পারে ১৩ কোটি ৬ লক্ষ ভারতীয়র। ‘হাল আমলে ভারতের সবচেয়ে বড় সংকট’ শীর্ষক প্রবন্ধে রাজন লিখেছেন, “২০০৮-০৯ সালে বাজার পড়ে যাওয়ায় চাহিদা তলানিতে চলে গিয়েছিল। তবু এ দেশের কর্মীরা কাজে যেতে পারতেন। কারণ আমাদের সরকারের আর্থিক কাঠামো শক্তপোক্ত ছিল। খুব দ্রুত উন্নতি করছিল বিভিন্ন সংস্থা। আমাদের গোটা আর্থিক পরিস্থিতিটাই অনুকুল ছিল।” রাজনের দাবি পরিস্থতি আমূল বদলেছে। তিনি লিখছেন, “লকডাউন পেরিয়েও যদি করোনা মোকাবিলা করা না যায়, তবে অন্য পথ খুঁজতে হবে। ভাবতে হবে লকডাউনের পরে কী ভাবে লড়া যায়। আরও বেশি সময় দেশকে লকডাউন রাখা প্রায় অসম্ভব। তাই অপেক্ষাকৃত কম সংক্রমিত অঞ্চলগুলিতে যথাযথ ব্যবস্থা নিয়েই কাজ শুরু করে দিতে হবে।”