রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার নিন্দায় গোটা দেশ৷ এই হামলার ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘটনাকে “ঘৃণ্য কাজ” বলে মন্তব্য করলেন তিনি। দলের চারজন নেতা জেএনইউ তে গিয়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত পড়ুয়া ও শিক্ষকদের পাশে থাকার বার্তা দিতে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেতা দিনেশ ত্রিবেদী, দলের সাংসদ সাজদা আহমেদ, মানস ভুঁইয়া এবং বিবেক গুপ্তা। ট্যুইটে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “আমরা জেএনইউ এর পড়ুয়া ও শিক্ষকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা করছি। আমাদের গণতন্ত্রের লজ্জার”।