টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র ও কর্নাটক। ভাসছে দেশের বাণিজ্যনগরী মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মিরাজ এবং কারাডে মধ্যবর্তী এলাকায় বন্ধ রাস্তা। সেন্ট্রাল রেলের তরফ থেকে তিনদিন ধরে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এনডিআরএফ-এর পাঁচটি দলকে বিমানে পঞ্জাব থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের গন্তব্য পুনে। সাঙ্গলি, কোলাপুর এবং পুনেতে তাদের নিয়ে যাওয়া হবে। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কর্নাটকে। এদিন সকালে বেলাগাভিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্নাটক থেকে মহারাষ্ট্রের একাধিক রাস্তা বন্ধ। সতর্ক আছে প্রসাশনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *