দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সূত্রে খবর, রবিবার দুপুরে উন্নাওয়ে বাড়ি থেকে রায়বরেলির জেলা কারাগারে যাওয়ার পথে নিগৃহীতা যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতে এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে নিগৃহীতার দুই কাকিমার। ওই একই গাড়িতে ছিলেন ধর্ষণ মামলায় নির্গিহীতার আইনজীবীও। এই দুর্ঘটনায় তিনিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *