ঝাড়খণ্ডঃ এদিন ঝাড়খণ্ডের নির্বাচনে প্রচারে গিয়ে দুমকায় গিয়ে মোদী বলেন, ‘কংগ্রেস আর তার সঙ্গীরা নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশে আগুন লাগাচ্ছে। তবে উত্তরপূর্বের ভাইবোনেরা এই হিংসা প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসের পদক্ষেপ প্রমাণ করে যে সংসদে নেওয়া সিন্ধান্ত একদমই ঠিক।’ প্রধানমন্ত্রী এও বলেন, সংসদে এই নাগরিকত্ব সংশোধনী আইনটি পার্শ্ববর্তী দেশ (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান) থেকে বাধ্য হয়ে ভারতে আসা নিপীড়িত সংখ্যালঘু ভাই-বোনদের জন্য পাশ করেছি। কিন্তু এখন দেশের মানুষকে ভুল বুঝিয়ে কংগ্রেস ও তাদের সহযোগীরা মানুষকে উত্তক্ত করছে, হিংসা ছড়াচ্ছে।