নাগরিকত্ব সংশোধিত নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ উত্তপ্ত হয়ে উঠল পূর্ব দিল্লির সিলামপুর এলাকা। আজ বিক্ষোভও চরম আকার নিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। ইতিমধ্যেই সাতটি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিসের ছোঁড়া কাঁদানে গ্যাসে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিশাল পুলিস বাহিনি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, দিকে পুলিশের দাবি, দুপুর ১২টা থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন ও কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন। এই ঘটনার পরেই দিল্লির অন্তত পাঁচটি মেট্রো স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।