হক জাফর ইমাম, মালদা:  বেসরকারি বাস ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মহিলা সহ যখম আট জন যাত্রী। এদের মধ্যে যখম তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৭টা নাগাদ, মালদা গাজোল থানার আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। অভিযোগ দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসটি। জানা গিয়েছে, গাজলের দিক থেকে বুলেরো গাড়িটি দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে মালদা মেডিকেল কলেজের আউটডরে চিকিৎসা করাতে আসছিল। অন্যদিকে মালদা শহর থেকে গাজোল এর দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। আদিনা এলাকায় বুধবার সকাল ৭টা নাগাদ, বাস এবং বুলেরোর মুখোমুখি সংঘর্ষ বাধে। বুলেরো গাড়িতে থাকা ৮ জন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা গাজোল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *