কাশ্মীর সীমান্তে কড়াকড়ি, তাই গুজরাত হয়ে ভারতে ঢোকার চেষ্টায় জঙ্গিরা, সতর্কবার্তা গোয়েন্দাদের। কাশ্মীর সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি। বিকল্প পথ হিসেবে তাই গুজরাত সীমান্ত বেছে নিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দারা জানিয়েছেন, গুজরাতের কচ্ছের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। ইতিমধ্যেই এই অনুপ্রবেশ নিয়ে সেনাবাহিনীকে সতর্কও করেছে তারা। অন্যদিকে মুম্বইয়ের উপকূলে জারি করা হল হাই অ্যালার্ট । কোনও সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে মুম্বই পুলিশকে শহরের পূর্ব ও পশ্চিম উপকূলে পর্যাপ্ত আলো লাগানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তৎক্ষণাৎ‌ খবর দেওয়ার জন্য বলা হয়েছে পুলিশকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *