করোনার জেরে আজ সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় শেয়ার কেনাবেচা ৷ প্রায় ৪৫মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ ছিল ৷ আজ সেনসেক্সের সূচক পড়েছে ৩০৯১ পয়েন্ট ৷ বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে S&P এবং BSE তে নিফটি বেঞ্চমার্ক শুরু করেছিল ৯ হাজার ১০৭.৬০ পয়েন্টে ৷ যা পড়ে দাঁড়ায় ৮ হাজার ৮৩০.৯০ পয়েন্টে ৷

