আজ চৈত্র সংক্রান্তি, ১৪২৬ শেষ। নতুন বছর ১৪২৭-কে স্বাগত জানানোর অপেক্ষা। এই উত্সবের দিনে করোনা ভাইরাসের জেরে গৃহবন্দি বাঙালি। করোনা আবহে সেলিব্রেশনের মুডে নেই রাজ্যবাসী। এই উত্সবের প্রাক্কালে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে রাজ্যবাসীকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে জানিয়েছেন, ‘আজ চৈত্র সংক্রান্তি। সবাইকে জানাই গাজন উত্সবের শুভেচ্ছা। বছরের শেষটা সবার ভাল কাটুক।’ বছরের শেষদিনে সব কষ্ট ভুলে আনন্দে কাটানোর কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

